রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাই – মাও: রফিকুল ইসলাম খান

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল,উল্লাপাড়া-সলঙ্গার প্রিয় মুখ মাও: রফিকুল ইসলাম খান বলেছেন,গোজামিলের ভোটার তালিকা এ দেশের মানু্ষ মেনে নিবে না।তথ্য যাছাই করে ভোটার তালিকা হাল নাগাদ করুন।একটি নিরপেক্ষ,সুষ্ঠ নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন দরকার।এ দেশের মাটিতে আর আওয়ামী স্টাইলের নির্বাচন করতে দেয়া হবে না।যারা ভোট ডাকাতির নীল নকশা তৈরি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন,তাদের এই স্বপ্ন কখনই পুরন হবে না। জামায়াত নেতা রফিকুল ইসলাম খান আরও বলেন, রমজান মাস,সিয়াম সাধনার মাস।তাকাওয়া অর্জনের মাস।কোরান নাযিলের মাস।এ মাসে আমরা আত্মসুদ্ধি লাভ করবো।এ দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে চাই।বাংলার জমিনে আল্লাহর আইন কায়েম করতে আপনাদের সঙ্গে নিয়েই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার রামকৃঞপুর ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামকৃঞপুর ইউনিয়ন শাখার আমীর শফিকুল ইসলামের  সভাপতিত্বে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সাবেক আমীর হোসাইন আলী,নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, সেক্রেটারী রাকিবুল হাসানসহ অনেকে।ইফতারপুর্ব মুহুর্তে দেশ,জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর