বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে বাস’ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

২ মার্চ জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে সকাল সাড়ে ৮টা দিকে রাজিব পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে একজন নিহত হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। জামালপুর ময়মনসিংহ রাস্তায় জয়রামপুর এলাকায় আলম চেয়ারম্যান এর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।জানা গেছে, সকালে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের জামালপুর-ময়মনসিংহ রোডের জয়রামপুর এলাকায় আলম চেয়ারম্যান বাড়ির সামনে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাজিব বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মাদ আতিক বলেন, বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি  হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর