রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের ভুমিকা অনস্বীকার্য – উএনও জুয়েল মিয়া 

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের বর্ণাঢ্য এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া ৷

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, খাষকাউলিয়া সিদ্দিকী ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাস্টার, বিদ্যালয়ের সন্মানীত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ৷

 

চৌহালীতে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায়: আলোকিত মানুষ গড়ে তুলতে  শিক্ষকদের ভুমিকা অনস্বীকার্য। বিদ্যালয়ের সুনাম এবং নারী শিক্ষার আলো ছরিয়ে দিতে বিদায়ী  শিক্ষার্থীদের ভাল ফলাফল উপহার দিবে এমন আহবান জানান প্রধান অতিথির বক্তব্যে -ইউএনও জুয়েল মিয়া এসব কথা বলেন।

 

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় অধ্যক্ষ আলহাজ মাওঃ মো. আশরাফ আলীর মিলাদ ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর