রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শাহজাদপুরে সাংস্কৃতিক কর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, নাট্যকর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে  ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদে নাহিন খান ও তার চাচাতো ভাই বাধন খানকে অভিযুক্ত করা হয়।
এর প্রতিবাদে নাহিন খান ও বাধন খান বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
এ বিষয়ে নাহিন খান বলেন, প্রকাশিত সংবাদে চাঁদাবাজির অভিযোগ করা হয়।আমাকে হেয় করার পাশাপাশি ক্ষতি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ব্যাক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে এ মিথ্যা সংবাদের অবতারণা করেছে।তাদের এই মিথ্যাচারে আমার (নাহিন খান) অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে।আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, উক্ত সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমাদের মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত।
উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর