রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সলঙ্গা থানা সদরে অবস্থিত কচি কন্ঠের অন্যতম বিদ্যাপিঠ মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে প্রতি বছরের ন্যায় এবারেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।কুতুবের চর কবর স্থান সংলঘ্ন খেলার মাঠে আজ মঙ্গলবার মঙ্গলবার দিনব্যাপী দৌড়,মোরগ যুদ্ধ,উচ্চ লম্ফ,দীর্ঘ লম্ফ,বিস্কুট দৌড়,ব্যাঙ দৌড়,অংক দৌড়,ভারসাম্য দৌড়, দড়ি খেলা,মার্বেল দৌড়,গুপ্ত ধন উদ্ধার,বালিশ খেলা,চোখ বেঁধে পাতিল ভাঙ্গাসহ মোট ২৭ টি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয়।ধারাবিবরণী করেন,সহ শিক্ষিকা মাহফুজা খাতুন।
এ সব খেলা পরিচালনায় ছিলেন,মাহমুদা খাতুন,আলেয়া খাতুন,লুৎফা নার্গিস,হেলালুজ্জামান খান,সুমন পাল,কাওছার আলীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মোস্তফা জামান।সম্মানিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,আঙ্গারু ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল (অব:) মাও: আব্দুর রউফ, প্রথম আলো রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম,দৈনিক করতোয়া প্রাক্তণ প্রতিনিধি এম, এ সালাম মাস্টার,প্রিয় সলঙ্গার গল্প গ্রপের চীফ এডমিন শাহ আলম,দৈনিক ভোরের দর্পণ সলঙ্গা প্রতিনিধি হোসেন আলী,সাংবাদিক আব্দুর রহিমসহ অনেকে।
বিকেলে খেলা শেষে সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর