রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বড়াইগ্রামে মাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

বড়াইগ্রামে মাছ চুরির মামলায় জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী মখলেছুর রহমান মিলন জানান,২০২১ সালে বোর্ণী গ্রামের বিএনপি কর্মী আব্দুর রহিম প্রতিবেশী আব্দুল আউয়ালের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। ২০২২ সালের ১৫ই এপ্রিল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। জুলাই বিপ্লবের পর আব্দুর রহিম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে প্রধান আসামী করে ৯ জনের নামে মামলা করেন। তদন্তে দুজনকে বাদ দিয়ে ৭ জনের নামে চার্জশিট দেয় পিবিআই।
সোমবার আবুল কালাম আজাদ বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর