রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রায়গঞ্জে সুধিজনদের সাথে নব নিযুক্ত ডিসির মতবিনিময় 

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জে নব্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জ উপজেলার কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সংগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১৯ নভেম্বর) রায়গঞ্জ উপজেলা সভাকক্ষে   শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রা‌খেন, সদ্য যোগদানকৃত সিরাজগঞ্জ  জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারি কমিশনার ভূমি খাদিজা খাতুন, উপজেলা সহকারি প্রকৌশলী তামান্না রহমান  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমির হামজা রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম, জামায়াত আমীর গোলাম মর্তুজা প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ছাত্র সমন্নয়ক শেখ রিয়াদ, ফয়সাল আহম্মেদ, শ্রাবন, ইশরাত জাহান এশা, রায়গঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম বিশ্বাস, আশরাফ আলী, সোহেল রানা, মোস্তফা নুরুল আমিন, গোলাম মুক্তাদির,সলঙ্গা রিপোর্টার ইউনিটির সভাপতি রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর