রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি তোতাকে সংবর্ধনা

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর