রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গা থানা বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সংগ্রামী সভাপতি,রাজপথের লড়াকু সৈনিক,মতিয়ার রহমান সরকারের বিরুদ্ধে ইতিপুর্বে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের বিরুদ্ধে গতকাল শনিবার (৭ অক্টোবর) বেলা ৩ টায় থানা যুবদল কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জননেতা মতিয়ার রহমান সরকার বলেন,গত ৪ সেপ্টেম্বর “দৈনিক যুগান্তর” অন লাইন সংস্করনে “সলঙ্গায় আ’লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার আঁতাতের বৈঠক”,”জাগো নিউজ ২৪ ডট কম” অনলাইনে “মামলা ইস্যুতে আ’লীগ-বিএনপি নেতাদের গোপন বৈঠক” ও ৫ সেপ্টেম্বর “দৈনিক কালবেলা” পত্রিকার অন লাইন ও ফেসবুক গ্রুপে “আ’লীগ- বিএনপি নেতাদের গোপন বৈঠক” শিরোনামে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে তাহা মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক সংবাদ মাত্র।একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য/ ভিডিও দিয়ে এমন কাল্পনিক সংবাদ প্রকাশ করে শুধু আমার মান সম্মান ও ব্যক্তি জীবনের সম্মানই ক্ষুণ্ন করেন নি বরং দলের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান,ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে স্বৈরাচার আ’লীগ খুনি হাসিনার গণঅভ্যথানের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মোতাবেক সলঙ্গা থানা বিএনপি দুর্বৃত্তদের জ্বালাও,পোড়াও,ভাংচুরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শুধু তাই নয়, সংখ্যালঘু পরিবার হিন্দুদের মন্দির পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দু:খ প্রকাশ বরে আরও জানান,আমি বিএনপির একজন নিবেদিত নেতা হিসেবে আওয়ামী সরকারের দু:শাসনামলে রাজপথে থেকে আন্দোলন,সংগ্রাম,জেল খেটেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আমাকে জেল খাটতে হয়েছে। তাই আমার বিরুদ্ধে এমন স্পর্শকাতর, অসত্য ও বেদনাদায়ক সংবাদ প্রকাশ করায় দু:খ প্রকাশসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক   হাবিবুর রহমান সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, সোলায়মান হোসেন,শাহজাহান আলী,সোলায়মান হোসেন,সহ-সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী,আহসান হাবীব,আমিনুল ইসলাম,আবু হানিফ,রফিকুল ইসলাম,রনজু মুনসী,হারুনার রশিদ,সুলতান মাহমুদ,আব্দুল্লাহ আল মামুন,কাবলু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর