রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গা থানায় ওসি রবিউল ইসলামের যোগদান

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কে.এম রবিউল ইসলাম।বদলী জনিত কারনে পুর্বের দায়িত্বপ্রাপ্ত (ওসি) এনামুল হক অন্যত্র বদলী হলে গত ২৮ আগস্ট এ থানায় যোগদান করেন।এর আগে তিনি যমুনা সেতু পশ্চিম থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এ থানায় যোগদান করে গতকাল বিকেলে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে তার অফিস কক্ষে পরিচয় ও মতবিনিময়ে জানান,ওসি হিসেবে আমার প্রথম কাজ হবে সলঙ্গা থানাকে তদবীর ও দালাল মুক্ত করা।আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা,মাদক,চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নবাগত ওসি রবিউল ইসলাম ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুষ্টিয়া সদর,কুমারখালী,ভেড়ামারা,মাগুড়া ওসি (ডিবি),ডিএমপি (ডিবি),ডিএমপি হেড কোয়ার্টার,ঢাকা ধানমন্ডি,উত্তরা,তুরাগ,ওসি (ডিবি) মেহেরপুর,সিরাজগঞ্জ ১ নং পুলিশ ফাঁড়ি,২নং পুলিশ ফাঁড়িতে সততা,নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি স্থানীয় সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর