রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীর কোদালিয়া খালের ভাঙ্গনে সরিয়ে নেয়া হচ্ছে বসতঘর

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:১৪ অপরাহ্ন

উজান থেকে ধেয়ে আসা যমুনার পানি ফসকে উঠেছে গ্রাম গঞ্জে। তারই আলোকে নদী ভাঙ্গন শুরু হয়েছে চৌহালীতে। গত দুদিনে

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায়  পানি বৃদ্ধির সাথে সাথে  উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে কোদালিয়া মরা নদীতে পানি প্রবেশ শুরু হওয়া মাত্রই খালে তীব্র  ভাঙ্গন দেখা দিয়েছে। এতে কয়েকটি বসতভিটা ধ্বংশ,  ঘর সরিয়ে নেয়া হচ্ছে, হুমকিতে পরেছে খালের পারবাসি মানুষেরা।  আজ বৃহস্পতিবার সকাল থেকে কোদালিয়া দক্ষিণ পারা লিয়াকত মেম্বার এর বাড়ি সংলগ্ন  খালে তীব্র পানির স্রোতে মসজিদের পাশে পাকা ব্রীজ ভেঙে যায়।  কোদালিয়া গ্রামে লিয়াকত মেম্বার বাড়ি সংলগ্ন বিদ্যুৎ সংযোগ খুটি ডেবে গেছে,  আওয়াল মিয়া বাড়ি, জব্বার মন্ডল এর বসত ভিটা  সহ সলেমান ও ছামসুল মন্ডলের বাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে,রাত জেগে ঘর অন্যত্র  সরিয়ে নেয়া হচ্ছে।  সাংবাদিক মাহমুদুল হাসান এর বাড়ি, সামছুল, লিয়াকত মেম্বার বাড়ি  সহ অনেক বাড়ি হুমকির মুখে পরেছে।  ভাঙ্গন আতংকিত হয়ে সময় পার করছে ভুক্তভোগী পরিবার ও হুমকির মুখে জনসাধারণ। যে কোন মুহুর্তে বিলিন হয়ে যেতে পারে বসতভিটা। এ গ্রামের দক্ষিণ পারা শান্তির মোর এলাকায় খালের পার লন্ডভন্ড, ফলে সম্বলহীন হয়ে পরেছে ভুক্তভোগী পরিবার।

উপজেলার কোদালিয়া ভাঙন কবলিত বাড়ি ও খাল প্রশাসন কর্তৃক   পরিদর্শনের দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর