রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫(A+)প্রাপ্ত ২৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
 সোমবার(২০ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলী, সম্ভূদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মূন্সি আব্দুল ওয়াহাব প্রমুখ।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী সামিয়া জান্নাত, হাফসা ইমাম ও সম্তূদিয়া বহুমূখি স্কুলের ছাত্র আব্দুল মমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন ৷ অনুষ্ঠান পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ ৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,উপজেলায় এসএসসি /দাখিল পরীক্ষায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭৫৩ জন অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৩৩৪ জন কৃতকার্য হয়। এতে মোট ২৫৪ জন শিক্ষার্থ জিপিএ-৫ অর্জন করে।” প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই, তাই সরকারের শতভাগ শিক্ষা, স্মার্ট দেশ ও স্মার্ট চৌহালী গড়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর