রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে পাট ও ধানে বীজ বিতরণ উদ্বোধন 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধনের বীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৮এপ্রিল) সকালে সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান সঞ্চালনায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল ডাক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ সিফাত, সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন, ছানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আনসার ভিডিপির আঃ মান্নান  প্রমুখ।  চৌহালী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান ১কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয় । সরকারের বিনামুল্যে সার ও বীজ পেয়ে উপজেলার কৃষকরা খুব খুশি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর