রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারী সকালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধন করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক   সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,  খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদুৎ, ইউআরসি চঞ্চল কুমার মিস্ত্রি, এটিও শাহজাহান মিয়া, এটিও জাহাঙ্গীর আলম, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ  প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  লুৎফর রহমান, পশ্চিম কোদালিয়া সপ্রাবি প্রধান শিক্ষক মশিউর রহমান, আব্দুর রহমান, শফিকুল ইসলাম, সোহেল রানা, ফিরোজ শাহ, আবুল কালাম আজাদ, আঃ হালিম, হুমায়ুন কবির, ফিরোজ আফ্রিদি, শেখ ফরিদ  সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭ টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীদের ৫০ মিটার দৌড়,দীর্ঘ লাফ,বিস্কুট দৌড়,টেনিস বল নিক্ষেপ,উচ্চ লাফ,ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়,অংক দৌড় সহ, কবিতা আবৃত্তি  আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর