রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় নিখোঁজ সানজিদার লাশ উদ্ধার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন

৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সানজিদার লাশ অবশেষে উদ্ধার করলো পুলিশ। এ ঘটনায় ২ জন আটক হয়েছে। গতকাল বৃহ:বার সকালে অলিদহ গ্রামের ইরি ধানের ক্ষেত হতে মাটিতে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার হয়। জানা গেছে,সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া গ্রামের শাহীনের মেয়ে সানজিদা (১০)।স্ত্রী জরিনার সাথে শাহিনের বিবাহ বিচ্ছেদ হয় বেশ কয়েক বছর আগে। ছোট্ট শিশু সানজিদাকে নিয়ে জরিনা অলিদহ বাবার বাড়িতে চলে আসে। এরপর জরিনা আবার একই গ্রাম অলিদহের মৃত নুরুল ইসলামের ছেলে শরিফুল (৩৫)কে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্বামী শরিফের সাথে জরিনার আবারো ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ায় ২/৩ মাস ধরে জরিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে।এ দিকে সানজিদা তার নানা জহুরুলের বাড়ি অলিদহ থেকে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত ১০ ফেব্রুয়ারি শনিবার মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয় সানজিদা। খোজাখুজি করে না পেয়ে সলঙ্গা থানায় জিডি করেন সানজিদার নানা। জিডির আলোকে সন্দেহবশত: জরিনার দ্বিতীয় স্বামী শরিফ (৩৫) ও তার সহযোগী একই গ্রামের আবু হানিফের ছেলে আসমত (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেন। জিজ্ঞাসাবাদে মুল ঘটনা বেরিয়ে আসে। পরে আটককৃতদের সাথে নিয়ে ঘটনাস্থল অলিদহ গ্রামের ইরি ধানের ক্ষেতের মধ্যে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার হয়। সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান,সানজিদাকে গলাটিপে হত্যার পর তার লাশ ধান ক্ষেতে পুতে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এ হত্যা ঘটনায় তদন্তকাজ অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর