রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় “শাহীন স্কুল” শাখায় পিঠা উৎসব

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শাহীন স্কুল” সলঙ্গা থানা শাখায় জমে উঠেছে পিঠা উৎসব।গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ প্রধান শাখার পরিচালক আ: করিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ।
শিক্ষার্থী,অভিভাবকসহ পিঠাপ্রেমীরা সকাল ৯ টা থেকেই পিঠা উৎসবে যোগ দেন।উদ্বোধনের পর হতেই পিঠার স্বাদ গ্রহনে ব্যস্ত থাকেন পিঠাপ্রেমীরা। পিঠা খেতে স্টলে স্টলে ভিড় করেন তারা। বাড়ি থেকে পিঠা তৈরি করে এনে পিঠা উৎসবের স্টল করেন অনেকেই। হরেক রকমের পিঠার স্থান হয়েছিল এ উৎসবে। এর মধ্যে ভাপা পিঠা, চিতই,জামাই পিঠা,দুধ পিঠা,পাটি সাপটা,তেলপিঠা,পুলি পিঠা,খেজুর গুড়ের পিঠা,ডিম সুন্দরি ইত্যাদি। পিঠা উৎসবের সাথে শাহীন শিক্ষা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,লটারি ও কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সিরাজগঞ্জ শাখা পরিচালক নুরুল হক।  শেষে “শাহীন স্কুল” সলঙ্গা থানা শাখার পরিচালক আব্দুস সামাদ ও রাকিব হোসেন অন্যান্যদের সাথে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর