বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বড়াইগ্রামে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কা চালকসহ নিহত-২

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালু বোঝাই আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত এলাহী আলীর ছেলে ও ট্রাকের চালক শাহীন রহমান (২৮) ও আজিপুর গ্রামের  বাসিন্দা ও চালকের সহকারী জসিম উদ্দিন (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বালু বোঝাই দুইটি ট্রাক (কুষ্টিয়া-ট ১১-১৫৭৪) ও (ঝিনাইদহ-ট ১১-১৪৮১) ঝিনাইদহ যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের কারবালা এলাকায় পৌছালে সামনের ট্রাকের দ্রæত ব্রেক করলে পিছেনে ট্রাক ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের সামনের অংশ দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক ও চালকের সহকারী নিহত হয়।
তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর