বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা হয়েছে। ২৯ জুন সোমবার বিকাল ৩ টায় বান্দরবানের লামা থানায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে এক জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে লামা সার্কেলের এএসপি জনাব মাসুম সরদার এবং লামা থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন।

এতে কোয়ান্টামের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান এবং অপরদিকে আব্দুল গফুর এর পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর , জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
১. বর্তমানে কোনো পক্ষই নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা কাঠামো তৈরি করবে না। যে যার বর্তমান জায়গার সীমানা অনুযায়ী স্থিত অবস্থা বজায় রাখবেন এবং এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।

২. কোয়ান্টামকে হেয় করে টানানো সব ধরনের আপত্তিকর ‌ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে।
৩. এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার পর উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ারের জন্য আবেদন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার এসে মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দেবেন। উভয় পক্ষই কর্তৃপক্ষের সেই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন।

৪. সার্কেল এএসপি মহোদয় জনাব জানু মেম্বারকে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জায়গা পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব অর্পন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর