রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় অবরোধ বিরোধী বিক্ষোভ ও সমাবেশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৫:১৬ অপরাহ্ন

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায়  বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবলীগ। সলঙ্গা থানা যুবলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন,শেখ হাসিনা সরকারের আমলে আশাতীত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবেলা করতে হবে। অবরোধের নামে সড়ক-মহাসড়ক বা কোথাও নাশকতা করতে দেয়া হবে না।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান,রিয়াদূল ইসলাম ফরিদ,থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার সহ অনেকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর