রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চালু হচ্ছে সলঙ্গার সাতটিকরি মৎস্য আড়ৎ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি মৎস্য আড়ৎ নব উদ্যোমে চালু করার লক্ষ্যে বিভিন্ন মৎস্য চাষী ও পাইকারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করা  হয়েছে।সাতটিকরি তালতলা নিউ লালনশাহ মৎস্য আড়তের সভাপতি আব্দুল লতিফ লাভলু তালুকদারের সভাপতিত্বে আজ শনিবার বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও সিরাজগঞ্জ জেলা সহ পাশ্ববর্তী জেলার পাইকারগণ উপস্থিত ছিলেন।নতুন মৎস্য আড়তের ব্যবসায়ী,পাইকার ও মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা,সুযোগ সুবিধা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়াদি তারা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গার বিশিষ্ট গুণীজন সাবেক অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আড়ৎ পরিচালনা কমিটির উপদেষ্টা মোখলেছুর রহমান তালুকদার,সহ সভাপতি আলহাজ্ব নুর হোসেন ভুলু, সেক্রটারি তরিকুল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,আরিফ-মরিয়ম জেনারেল হসপিটালের এমডি আরিফুল ইসলাম,কুষ্টিয়ার পাইকার বাহাদুর সেখ,মৎস্য চাষী কৃষিবিদ আলহাজ্ব শামসুল আলম,মাসুদ রানা মন্ডল,আব্দুল মোত্তালেব,বুদ্ধু,মোশারফ,সাধন কুমার,ইসরাফিল,বাবলু সরকার,আকাম উদ্দিন প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে কয়েকশ’ মৎস্যচাষী,পাইকারসহ প্রায় ৭ শতাধীক লোক উপস্থিত ছিলেন।উল্লেখ্য,আগামী কাল রবিবার ভোর ৫ টায় পুরোদমে বেচাকেনার শুভ উদ্বোধন হবে।প্রতিদিন সকাল ১০ টা পর্যন্ত নিয়মিত বেচাকেনা চলবে। তাই মাছচাষী,ব্যবসায়ী ও পাইকারদের যথারিতী উক্ত মৎস্য আড়তে আসার জন্য আড়ৎ কর্তৃপক্ষ সকলকে অনুরোধ জানিয়েছেন। পরে ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে মোনাজাত ও সম্মানিত উপস্থিতিদের ভোজের সাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর