রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশে ঋণ গ্রস্ত কৃষকের আত্নহত্যা

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গলায় ফাঁস দিয়ে আক্কাস আলী (৪৯) নামের এক ঋণ গ্রস্ত কৃষক আত্নহত্যা করেছেন।
বুধবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, কৃষক আক্কাস আলী কিছুদিন আগে একটি জমি ক্রয় করেন। এ কারণে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। আর ধারনা করা হচ্ছে সেই হতাশা থেকেই তিনি পরিবারের সকলের অগোচরে নিজ শয়ন ঘরের ধরনার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন ঘরের মধ্য ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর