বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

সাইবার নিরাপত্তা আইন অনুমোদন মন্ত্রিসভায়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৬:৪২ অপরাহ্ন

‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ বদলে প্রণীত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন ডিজিটাল সিকিউরিটি আইনের নাম পরিবর্তন এবং কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। পাশাপাশি এ অপরাধ জামিনযোগ্য হিসেবে বিবেচনা হবে ও কমানো হয়েছে সাজার মেয়াদ।

সাইবার নিরাপত্তা আইনে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। জরিমানা না দিতে পারলে এই সাজা ভোগ করতে হবে।

এর আড়ে গত ৭ আগস্ট মন্ত্রিসভা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের আধুনিকীকরণ এবং এর অপব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে আমরা এই আইনের সংস্কার করে এর নাম বদলে সাইবার নিরাপত্তা আইন করতে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর