রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৬:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার  ভাঙন কবলিত  এলাকা ও ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজ   পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব  ।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, রাজশাহী উওর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব)  মো. মোবারক হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী  মাহবুবুর রহমান, উপ- বিভাগীয় প্রকৌশলী মো.মিলটন হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ  হারুন অর রশিদ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা প্রমুখ।
শনিবার (৮জুলাই)দুপুরে উপজেলার  খাষপুখুরিয়া, বাঘুটিয়া, বিনানই, চর সলিমাবাদ, ভূতের মোড়  ভাঙন এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব  জানান,  বর্ষা মৌসুমে ভাঙন  বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে ভাঙন অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। খাষপুখুরিয়া থেকে চর সলিমাবাদ অবধি প্রায় ৪৭কোটি টাকার প্রকল্পের কাজ আগামী শুকনো মৌসুমে শুরু হবে। প্রকল্পের কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে এই উপজেলার ভাঙন প্রবন অঞ্চল গুলো ভাঙন থেকে রক্ষা  পাবে।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা থাকলে সেটি খতিয়ে দেখা হবে। পরিদর্শন শেষে ঘুটিয়া ইউনিয়নে বিনানই পশ্চিম পারা সপ্রাবি মাঠে এসব কথা বলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর