রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উল্লাপাড়ায় পৃথক পৃথক কর্মসূচী পালন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন

আওয়ামীলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ উল্লাপাড়া শাখার ব্যানার ব্যবহার করে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে স্থানীয় আ’লীগ। শুক্রবার (২৩ জুন) সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে পৌর শহরে আ’লীগ দলীয় দু’টি পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কেক কর্তন করা হয়। পরে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আ’লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, এস. এম জাহিদুজ্জামান কাকন, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীবলী ইসলাম কবিতা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে আ’লীগের ব্যানার ব্যবহার করে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পৌর শহরের বাস টার্মিনালে স্থানীয় আ’লীগের একটি বহৎ অংশ জাতীয় পতাকা উত্তোলন, কেক কর্তন করে। পরে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আ’লীগ দলীয় নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় বাস টার্মিনালে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করে তারা। এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া পৌরসভার সফল মেয়র জননেতা এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদুল হক, মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা হেদায়েত আহমেদ এলান, আ’লীগ নেতা মোঃ আসাদুল হক, মজনু মিয়া, আমিনুজ্জামান অলক, আবু সাঈদ স্বপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পৃথক কর্মসূচী পালনের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে খুব শীঘ্রই এ সমস্ত সমস্যার সমাধান হবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দলীয় একাধিক এমপি প্রার্থী থাকায় এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর