রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নবগঠিত তাড়াশ পৌরসভার নির্বাচনী তফসিলী ঘোষনার প্রজ্ঞাপন হওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি

বিশেষ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৩১ মে, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ নির্বাচন আগামী ১৭ জুলাই সিরাজগঞ্জের নবগঠিত তাড়াশ পৌরসভার নির্বাচন তারিখ তফসিল ঘোষনা করে প্রজ্ঞাপন জারি করায় প্রার্থীদের মধ্যে স্বস্তি প্রকাশ করেছে।

আজ বুধবার ( ৩১মে ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নবগঠিত তাড়াশ পৌরসভার প্রজ্ঞাপনের চিঠি দুপুরে পৌছেছে । পৌরসভার নির্বাচন তারিখ ঘোষনা করে প্রজ্ঞাপন জারি পত্র পৌছানোর পরে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে । তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও নবগঠিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ বাবুল শেখ ,মেয়র প্রার্থী মির্জা মোঃ শামসুল আলম, মেয়র প্রার্থী মোঃ আব্দুস সালাম বি,এস,সি, মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যূৎ, শাহিনুর রহমান লাবু সহ অনেকেই স্বস্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজ্ঞাপনের চিঠি পোষ্ট দেন । এ বিষয়ে তাড়াশ পৌরসভার সচিব মোঃ আশরাফুল ইসলাম ভুইয়া প্রজ্ঞাপনের সত্যতা স্বীকার করে জানান , প্রজ্ঞাপনের তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর