রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে জিয়াউর রহমানের সাহাদাৎ বাষিকী পালিত 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৪:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি’র বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. শামিম মোল্লার সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আনিস শিকদার, সহ সভাপতি শহিদ তালুকদার, হাকিম বিএসসি, সাধারণ সম্পাদক ময়নুল কারী, সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকির, রবিউল বিএসসি, আব্দুল হালিম, ইমন ইসলাম মজিদ, আব্দুল হাদি সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তরা তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর