রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে  ট্যাব বিতরণ 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

চৌহালী উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এর আয়োজনে বাংলাদেশ পরিসংখ্যান  ব্যুরো জনশুমারি গৃহগননা ২০২১প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের চৌহালীতে মাধ্যমিক পর্যায়ে   ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম -১০ম শ্রেনীর মেধাবী ১০৮ জন  শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার(৯মে) সকালে উপজেলা পরিষদ কাঠাল বাগান চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভার) মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-আসনের জাতীয় সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডল এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দীন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার, আবু নজির মিয়া, সহসভাপতি হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, পরিসংখ্যান তদন্তকারী  মোঃ সোহেল রানা, জুনিয়ার পরিসংখ্যান সহকারি মো, সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রকল্পের আওতায় ৫০ জন নারীদের মধ্যে ১২হাজার করে টাকার চেক বিতরণ, আজিমউদ্দিন মোর থেকে খগেনঘাট রাস্তার  চরজাজুরিয়া পর্যন্ত ৭’শ মিটার রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন, কোদালিয়া ৪০দিন প্রকল্প ও খাষকাউলিয়া রাস্তা কাজ পরিদর্শন ও ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটব বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর