রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজফুলের ১ হাজার কম্বল বিতরন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:১৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ১হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে শীতবস্ত্র কম্বল বিতরন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজফুল ।
৫ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার কুসুম্বী গ্রামে নিজ কার্যালয় থেকে দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল পেয়ে ৭৫ বছরের বৃদ্ধ গোলাম আলী জানান, এই শীতে আমি খুব কষ্ট করেছি। আমাদের দেখার কেউ নেই তাজফুল সাহেব আমাকে একটি কম্বল দিয়েছে আমি তার জন্য দোয়া করি সে যেন আগামীতে আরো বড় কিছু হতে পারে।

বিধবা নবীরন বেওয়া কম্বল পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাদের দেখার কেউ নেই। শীতে খুব কষ্ট করেছি তাজফুল বেটা আমাকে কম্বল দিয়েছে। আল্লাহ তাঁর ভালো করুক।

শরীফুল ইসলাম তাজফুল জনতার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-অসহায় মানুষদের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ।তিনি অসহায় মানুষদের শীত মৌসুমের দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন ।প্রতি বছরের ন্যায় আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর