রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চৌহালীতে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন আব্দুল মমিন মন্ডল এমপি

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৩:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের  চৌহালী উপজেলায় হাজী আঃ মজিদ মন্ডল ফাউন্ডেশনের  উদ্যোগে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় চৌহালী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  খাষকাউলিয়া, খাষপুখুরিয়া ও ঘোরজানের ইউনিয়নে ৩ হাজার শীতার্ত অসহায়দের মাঝে এই কম্বল  বিতরণ কার্যক্রমের  উদ্বোধন  করেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ৷
উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম,
উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোল্লা সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী ৷
 অসহায়,গরিব শীতার্ত মানুষেরা শীতবস্র পেয়ে অনন্দ প্রকাশ করেন হতদরিদ্র পরিবারের মানুষ।  পর্যায়ক্রমে উপজেলায় ৫ ইউনিয়নে ৫ হাজার কম্বল বিতরণ করা হবে।
পরে উপজেলা পরিষদ এর মাসিক সাধারণ সভায় অংশ নেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। এছাড়াও এশিয়ান টিভির এগারো বছর পর্দাপনে চৌহালী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর