রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঘনিষ্ঠ দৃশ্যে পুরুষরা বেশি অস্বস্তিতে ভোগেন : তামান্না ভাটিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

ভারতীয় সিনেমায় গল্পের প্রয়োজনে প্রায়ই শিল্পীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এসব দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে ভোগেন বলে জানিয়েছেন অনেক অভিনেত্রী। কিন্তু এবার এর বিপরীত মন্তব্য করলেন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না বলেছেন ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন। বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।

সম্প্রতি একটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। তার মতে, পুরুষরা এই ধরনের দৃশ্যের সময় বেশি অস্বস্তিতে পড়েন।

তিনি বলেন, অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সময় নার্ভাস থাকেন। তার নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার ব্যাপার রয়েছে। হোক সে নারী কিংবা পুরুষ।

সাক্ষাৎকারের সময় দক্ষিণী নায়িকা ‘লাস্ট স্টোরিজ-২’ তে নিল ভোপালামের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। জানান, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।

জানা গেছে, নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় ২০১৮ সালে। এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ-২’ মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবসে। এই সিক্যুয়েলের একটি পর্বে অভিনয় করেছেন তামান্না।

এই নায়িকাকে নতুন বছর কয়েকটি হিন্দি ও দক্ষিণী সিনেমায় দেখতে পাবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর