রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আলী(৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আলী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাঠগড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে উল্লেখিত স্থানে মাছবাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর