শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ভাঙ্গুড়ায় সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়ে মিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মিনারুল ইসলামের মেয়ে।

জানা গেছে, পাড়ার শিশুদের সঙ্গে মিনা প্রায়ই বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে যেত। ঘটসনার দিন দুপুরেও সে ওই ডোবার পানিতে সাঁতার শিখতে নামে। সাঁতার কাটতে কাটতে এক সময় সে পানির মধ্যে তলিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পানিতে খুঁজে বিকেল ৪ টার দিকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর