বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৭ অপরাহ্ন

যশোরে অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর থানা প্রাঙ্গণে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা মসজিদের পেশ ইমাম হযরত মাওলান মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মিলন কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন সুবীর মধু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ( সিআইপি), অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “খ ” সার্কেল মুকিত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ মোটরযান ফেডারেশনের সহ -সাধারণ সম্পাদক রবিন অধিকারী, বিশিষ্ট ব্যাবসায়ী নওয়াপাড়া সার সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ের সরকারি, আধা সরকারি, বে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর