শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনস্ট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল।
আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৩:০০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশসানের অভিযানে ৮৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা আশাপাশের খাল ও উন্মুক্ত জলাশয়, চলবল বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮৫টি চায়না দুয়ারী অবৈধ জাল আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে বাটরা-বাহাদুরপুর সড়কে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মামুন হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর