বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

বান্দরবানে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০২ অপরাহ্ন

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই আদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত জসীম উদ্দীন (৪৮) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে।অপর জন আমির হোসেন (৪৫) কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।
মামলা সুত্রে জানা যায়,  ২০১৫ সালে বুলু আক্তারের সাথে দ্বিতীয় বিয়ে হয় জসীম উদ্দীনের সাথে। বুলু আক্তারের  প্রথম ঘরের ৩০ বছরের কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল।২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়ে সুস্থ করেছিলেন তাকে। ২০২২ সালের ৭ মে বুলু আক্তারের স্বামীর বন্ধু আমির হোসেনের সাথে মেয়ের শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার কারনে সামাজিক সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।পরবর্তীতে  ১৭ মে বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামীর বন্ধু আমির হোসেন মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউনিয়নের সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বুলু আক্তারকে গাছের সাথে বেঁধে রেখে তার মেয়েকে রাত ভর দুই জনে পালাক্রমে ধর্ষণ করেন।পরে ২০২২ সালের ১৮ মে মেয়েকে ধর্ষণের অভিযোগে বুলু আক্তার জসিম উদ্দিন ও আমির হোসেনকে আসামী করে  বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।এরই প্রেক্ষিতে আদালতে স্বাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আজ আসামীদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তদের যাবজ্জীবন  কারাদণ্ডের আদেশ দিয়ে  কারাগারে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর