শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

আগৈলঝাড়ায় ডিবি’র অভিযানে ইউপি সদস্যর পুত্র ইয়াবাসহ গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৯:০৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক ইউপি সদস্যর মাদক ব্যবসায়ি পুত্র কামাল সরদার ইয়াবাসহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার। ডিবি’র মামলা দায়ের।
মামলার তদন্তকারী অফিসার আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন এজাহারের বরাত দিয়ে জানান, বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া বাজারের ব্রীজের উত্তর পাশে কামাল সরদারের বাড়ির সামনে মাদক কেনা-বেচার খবর পেয়ে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সাজুরিয়া কাজীর গ্রামের সাবেক মেম্বর সাদের আলী সরদারের মাদক ব্যবসায়ি ছেলে কামাল সরদার (৪১) দৌড়ে পালানোর সময় তাকে আটক করে। আটক কামালের কাছ থেকে ২৫পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে সোমবার রাতে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামালকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৭ (২৭.৬.২২)। গ্রেফতারকৃত কামালকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর