বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

বরিশালে ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেফতার-৫

অঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২, ৮:১২ অপরাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে থ্রি হুইলার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, ডিবি পুলিশ পরিচয়ে আসামি ধরার কথা বলে গত ১৩ জুন বিকেলে বাবুগঞ্জ উপজেলার রাজকর এলাকার বাসিন্দা কাজী কামালের থ্রি হুইলার কৌশলে ছিনতাই করে চারজন ব্যক্তি। এ ঘটনায় কামালের স্ত্রী এয়ারপোর্ট থানায় চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-গোপালগঞ্জের খান্দারপাড় এলাকার সাখায়েত মুন্সি, ফরিদপুরের সালতা থানার উত্তর চন্ডীবর্ধী এলাকার জহির হাসান মোল্লা, পটুয়াখালী সদর থানার শিমুলবাগ এলাকার সোহেল হাওলাদার, মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার উত্তর বিশ্বাসপাড়া এলাকার মহসিন শেখ ও একই এলাকার আমিরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাখায়েত মুন্সি এ চক্রের লিডার। আর জহির হাসান মোল্লা নিজেকে ডিবি পুলিশসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পরিচয়ে টার্গেটকৃত গাড়িতে ওঠার কাজটি করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর