শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শেবাচিমে করোনায় বাড়ছে লাশের সারি

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১, ৬:১৪ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০জন এবং করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে শুধুমাত্র পিরোজপুরে তিনজন করোনা রোগী মারা গেছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৮ জনে দাঁড়িয়েছে।

থ্যের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় ¯^াস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে পাঁচশ’ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জন। এরআগের দিন (বুধবার) শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শুধুমাত্র শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত দুইজন মারা গেছেন। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৩৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৩৯ জনের মধ্যে ৪৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১০৩জন করোনা ওয়ার্ডে এবং ১৭৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর