মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সেহরি ও ইফতারের সূচি প্রকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২১ মার্চ, ২০২১, ৬:১২ অপরাহ্ন

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে।

রোববার গণমাধ্যমে চিঠি পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সূচি চূড়ান্ত করে।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও চিঠিতে উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর