বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বরিশালে বিষ দিয়ে মাছ নিধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ঘের মালিক মিজান খলিফা জানান, একই বাড়ির খালেক ফকির গংরা কয়েকদিন পূর্বে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক বালু ভরাট করে ঘর উত্তোলন ও তার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। প্রতিপক্ষের তুলনায় সে (মিজান) অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল হওয়ায় নিরবেই তাদের (খালেক ফকির গং) অত্যাচার-নির্যাতন সহ্য করে আসছেন। গত সোমবার সকালে তার (মিজান) মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের নয়ন ফকির, সুমন ফরাজী ও মিরাজ হাওলাদার। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার মাছ মরে ঘেরের মধ্যে ভেসে উঠে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তিনি (মিজান)।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই শাজাহান জানান, বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর