বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নওগাঁয় হেরোইন সহ আটক ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৯:২৭ পূর্বাহ্ন

রকিবুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিনের বাসভবনে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের আটক করে মান্দা থানা পুলিশ । আটককৃতরা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে আবদুল আউয়াল (৩৫), শামুকখোল গ্রামের মছির উদ্দিনের ছেলে রইছ উদ্দিন (৩০) ও বড়পই গ্রামের আবুল খায়েরের ছেলে রাকিব পলাশ (২১)।

 

মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসভবনে তল্লাশী চালিয়ে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বেচাকেনার অভিযোগে প্রয়াত চেয়ারম্যানের ছেলে আবদুল আউয়ালসহ তিনজনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর