বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ আটক -২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ১০:১৪ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া পৌর-সদরের চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম (৩৫) ভাঙ্গুড়া ইউনিয়নের ঝি কলকতি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও আটককৃত শরিফুল ইসলাম (৩২) একই গ্রামের আবু সাত্তারের ছেলে।

ভাঙ্গুড়া থানার এএসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ১০ পিচ ইয়াবাসহ দুই জনকে ভাঙ্গুড়া পৌর-সদরের চৌবাড়ীয়া মাস্টার পাড়া এলাকা আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, মামলা এখনো প্রক্রিয়াধীন আছে মামলা রুজু করে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর