শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আগৈলঝাড়ায় বাগধা ইউপি উপ-নির্বাচনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় বাগধা ইউনিয়নের উপ-নির্বাচনে একক প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আলমগীর হোসেন মিয়া। বুধবার তিনি তার মনোয়নপত্র নির্বাচন কমিশনে জমাদান করেছেন।

নির্বাচন কমিশন কর্তৃক তার মনোয়নপত্র বৈধ ঘোষণা হলে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার।

নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার আরও বলেন, একক প্রার্থী হিসেবে আলমগীর হোসেন মিয়ার মনোনয়নপত্র বাছাই পর্বে উত্তীর্ন হলে এবং তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ সেপ্টেম্বর আলমগীর হোসেন মিয়া ৩নং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসীল অনুযায়ি মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৩ অক্টোবর, ভোট গ্রহন ২০ অক্টোবর।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সমর্থিত ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা করলে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক সভায় সার্বিক বিবেচনা করে ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন মিয়াকে একক প্রার্থী হিসেবে বাছাই করা হয়।

প্রসংগত, ৩নং বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইউনুস মিয়া (৫০) করোনায় আক্রান্ত হয়ে ৭ আগষ্ট মৃত্যু বরণ করায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচন ঘোষনা করে নির্বাচন কমিশন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর