মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের উদ্যোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর মাধ্যমে এফএম রেডিও সম্প্রচারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে স্যাটেলাইট কর্তৃপক্ষ। বিসিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহরীয়ার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসসিএল এবং দেশের এফএম রেডিওগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিএসসিএলের এ্যাসিসটেন্ট ম্যানেজার তানভীর আহমেদ রিজভী জানান, এফএম রেডিও সেক্টরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের এফএম রেডিও সেক্টরে বিএস-১ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।

 

তিনি আরও জানান, বর্তমানে দেশের সব টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) অপারেটরসহ অনেক প্রতিষ্ঠান বিএস-১ এর বিভিন্ন সেবা নিচ্ছে। এখন এফএম সেক্টরেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহারের একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হলো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর