শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

গুরুদাসপুরের হাজেরা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০, ৫:০৫ অপরাহ্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ডাক্তারের ভুল অপারেশনে রত্না (২৮) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে। রবিবার সকাল ৭টার দিকে রত্নাকে সিজার করে গর্ভের সন্তান বের করার একঘন্টা পর অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। রত্নার মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জরুরী চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন রত্নার মামী তারজিলা বেগম।

রত্না উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের কৃষক মনিরুল ইসলামের স্ত্রী। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড়ে অবস্থিত হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে এভাবে অনেক রোগীর মৃত্যু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়না বলে অনেকে অভিযোগ করেছেন। মৃত রত্নার স্বামী ও তার স্বজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে ক্লিনিকের নার্স-স্টাফদের বিরুদ্ধে।

ক্লিনিকের মালিক ডা. আমিনুল ইসলাম সোহেল বলেন, অত্যধিক খিচুনির ফলে প্রসূতি রত্নার মৃত্যু হয়েছে। তবে সিজার করা বাচ্চাটি সুস্থ আছে।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুপুরের দিকে থানার শালিসী বৈঠকে বিষয়টি মিমাংসার জোর তৎপরতা চালানো হয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ওই ক্লিনিকটিতে অজ্ঞানকারী কোনো ডাক্তার নেই। তাছাড়া রোগীর ফিটনেস ছিলনা। এভাবে অপারেশন করলে অধিকাংশ রোগীই মারা যায়। আমরা তদন্ত সাপেক্ষে হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর