শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১০:৫৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর কেশবপুরে ৫ আগস্ট বুধবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার মাগুরখালী গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ছবিজান (৬০) বাড়ির পাশের বিল থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তারের মাধ্যমে বিদ্যুৎ স্পৃষ্ট হন।

 

দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর