শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বাসাইলে নৌকা ডুবিতে নিহত ৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৫:১০ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে ৫ জন নিহত হয়েছেন।৩১ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহতরা ৪জন উপজেলার গিলাবাড়ী ও অন্য ১ সখীপুর উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও  তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), আতা মিয়ার পুত্রবধূ (৩২)। সখীপুরের কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।
স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া নৌকা ডুবির ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’
বাসাইল ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর