শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

কামারখন্দে ভ্যানচালক কতৃক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০, ৯:১৭ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

নতুন জামা কিনে দেয়ার কথা বলে সিরাজগঞ্জের কামারখন্দে (১৪) এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছে জিল্লুর রহমান (৪৮) নামে এক ভ্যান চালক। শুক্রবার (২৯ মে) দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতিবন্ধী তরুণীর মা। অভিযুক্ত জিল্লুর রহমান একই উপজেলার পুরান দোগাছী গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয়দের সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) ওই তরুণী বাড়ির সামনের সড়কে হাঁটাহাটি করছিল।

 

ওই সময় ভ্যানচালক জিল্লুর তাকে নতুন জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে ভ্যানে করে কাটাখালী বাজারের পাশের ঘটক জুলমত আলীর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জিল্লুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর