বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সিরাজগঞ্জে ফেনসিডিল সহ আটক দুই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২০, ৯:২৯ পূর্বাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে টমেটো বোঝাই পিকআপ ভ্যান থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা এম এম এইচ ইমরান।

আটক ব্যক্তিরা হলেন-দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর চরার হাস এলাকার মৃত রুহুল আমিনের ছেলে ও পিকআপ ভ্যানের চালক সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই উপজেলার আমবাগান এলাকার আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান বলেন, দিনাজপুর থেকে ফেনসিডিলের একটি চালান ঢাকায় পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৮ মে) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকাগামী টমেটো বোঝাই ওই পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৩৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানসহ এর চালক ও সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর