রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মা ও ছেলের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:১২ অপরাহ্ন

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে প্রথম মা ও ছেলে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যার আগে মা ও ছেলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন।

তিনি জানান, উপজেলার হালুয়াকান্দি গ্রামে সেলিম নামে এক ব্যক্তি স্বপরিবারে গত ২৯ এপ্রিল রাতে ঢাকা থেকে বাড়ীতে আসেন। রাতেই তাদের বাড়ী লকডাউন করা হয়। করোনা সন্দেহ হওয়ায় ৩০ এপ্রিল সকালে সেলিম সহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছিল।

শুক্রবার (৮মে) ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে সেলিমের স্ত্রী (৩৫) ও তার ছেলের সালমান (৮) করোনা শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর